যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে লন্ডনে মতবিনিময় ও প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং প্রবাসী সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আয়োজিত এ সভায় বিলেতের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনরা অংশ নেন। বিস্তারিত...
চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতার উদ্যোগ আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ (Steve Witkoff) ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার (Jared Kushner) রাশিয়া ও ইউক্রেন সফর করবেন বলে জানা গেছে। বিস্তারিত...
বাংলাদেশের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)। বিস্তারিত...
হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন এখনো স্বাভাবিক না হওয়ায় ক্রেতাদের জন্য এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’ বা চুক্তিগত দায়মুক্তির সময়সীমা আরও কয়েক সপ্তাহ বাড়িয়েছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশসহ কাতারের ওপর নির্ভরশীল দেশগুলোর এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। বিস্তারিত...