যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ শনিবার এক বৈশ্বিক সম্মেলনের ঘোষণাপত্রে নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তবে সমালোচকদের মতে, জনসাধারণকে সুরক্ষিত রাখতে ঘোষণাটি অতিরিক্ত সাধারণ ও অস্পষ্ট। বিস্তারিত...
আজ রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ভাষা আন্দোলনের শহীদদের, যারা ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। চারদিকে ধ্বনিত হচ্ছে কালজয়ী সেই গান—“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” বিস্তারিত...
বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)। সমাবেশে সভাপতিত্ব করেন দলের সভাপতি এম এ আলীম সরকার। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে বোর্ড অব পিস গঠন করেছেন। এই বোর্ডে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সম্মিলিতভাবে ৪ বিলিয়ন আমেরিকান ডলারের বেশি আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে। বিস্তারিত...