ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন পাকিস্তানী বোন আছেন, যিনি প্রতি বছর নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন এবং সেই রাখি তিনি নিজে হাতে তৈরি করেন। তার নাম কোমার মহসিন শেখ। প্রতিবারের মতো এবারও রাখি নিয়ে তৈরি এই পাকিস্তানী নারী। কোমার হাতে তৈরি রাখিতে ‘ওঁ’ লেখা, বসানো এবং সাথে ছোট্ট গণেশও আছেন। বিস্তারিত...
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ভারত। ভারতের দাবি, ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে একচেটিভাবে দায়ী করা হচ্ছে অথচ যুক্তরাষ্ট্র নিজেরাই মস্কোর সঙ্গে ব্যাপক বাণিজ্য করে যাচ্ছে। বিস্তারিত...
রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তির সীমাবদ্ধতায় আর আবদ্ধ নয় বলে ঘোষণা দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রেক্ষাপটে রাশিয়া মধ্যম ও স্বল্প-পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা পুনরায় বিক্রি করে বড় মুনাফা অর্জন করছে। বিস্তারিত...