যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কা, ইরাক, ব্রাজিল, ফিলিপাইনসহ আরও আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক চিঠিতে এসব দেশের জন্য পৃথক পৃথক আমদানি শুল্কহার ঘোষণা করেন তিনি। বিস্তারিত...
২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি আগামী ১৬ জুলাই কার্যকর হওয়ার কথা রয়েছে। ইয়েমেনের জেল কর্তৃপক্ষকে এই তারিখ জানিয়ে দিয়েছেন দেশটির বিচার বিভাগের মহাপরিচালক। অর্থাৎ, মৃত্যুর দিন গণনা এখন শুরু হয়ে গেছে। বিস্তারিত...
শুক্রবার (৪ জুলাই) থেকে টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১০৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের অস্থায়ী প্রতিবেদনে দেখা গেছে, রুইডোসো এলাকায় নদীর উচ্চতা এক ঘণ্টারও কম সময়ে ৩ ফুটেরও কম থেকে ২০.২৪ ফুট (৬.১ মিটার) উচ্চতায় পৌঁছেছে। বিস্তারিত...
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, যেখানে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর এই হামলা চালালো রাশিয়া। বিস্তারিত...