Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কের জীবনযাত্রার সংকট সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চান মেয়র জোহরান মামদানি

নিউইয়র্কের জীবনযাত্রার সংকট সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চান মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত ১১১তম মেয়র জোহরান মামদানি নির্বাচনের পর প্রথমবারের মতো স্পষ্ট করে জানালেন—নগরবাসীর জীবনযাত্রার চরম ব্যয় সংকট মোকাবিলায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। দীর্ঘদিন রিপাবলিকান প্রেসিডেন্টের কড়া সমালোচক হিসেবে পরিচিত হলেও, নিউইয়র্কবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সহযোগিতার হাত বাড়াতে চান বলে জানান তিনি।  বিস্তারিত...
যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক বাংলাদেশি পলাশ সরকার: বিপর্যস্ত পরিবারের জরুরি সহায়তার আহ্বান

যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক বাংলাদেশি পলাশ সরকার: বিপর্যস্ত পরিবারের জরুরি সহায়তার আহ্বান

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর হাতে আটক হয়েছেন প্রবাসী বাংলাদেশি পলাশ সরকার। পেনসিলভেনিয়ার একটি আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আইসের হাতে গ্রেপ্তার হন বলে জানা গেছে। আকস্মিক আটক হওয়ায় তাঁর ইন্দোনেশিয়ান স্ত্রী, পাঁচ বছর বয়সী সন্তান এবং পরিবার চরম বিপাকে পড়েছেন।  বিস্তারিত...
স্বাস্থ্যঝুঁকিতে ভিসা বাতিলের আশঙ্কা: ডায়াবেটিস–হৃদরোগসহ দীর্ঘস্থায়ী অসুস্থতায়  নতুন নির্দেশনা জারি যুক্তরাষ্ট্রে

স্বাস্থ্যঝুঁকিতে ভিসা বাতিলের আশঙ্কা: ডায়াবেটিস–হৃদরোগসহ দীর্ঘস্থায়ী অসুস্থতায় নতুন নির্দেশনা জারি যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসাপ্রার্থীদের মধ্যে যাদের ডায়াবেটিস, স্থূলতা, হৃদ্‌রোগ, ক্যানসার, শ্বাসযন্ত্রের সমস্যা, কিংবা দীর্ঘস্থায়ী যে কোনো স্বাস্থ্য জটিলতায় ভুগছেন—এমন ভিসাপ্রার্থীদের আবেদন বাতিল হতে পারে বলে নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ নীতি কার্যকর করে, এবং বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে নোটিশ আকারে পাঠিয়েছে, কেএফএফ হেলথ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  বিস্তারিত...
সন্ত্রস্ত অভিবাসী সমাজের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন — এটর্নি জান্নাতুল রুমা

সন্ত্রস্ত অভিবাসী সমাজের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন — এটর্নি জান্নাতুল রুমা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির হঠাৎ পরিবর্তনে উদ্বেগ ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপে বছরের পর বছর অপেক্ষমাণ আশ্রয় আবেদনকারীরা এখন আবেদন জমা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ইন্টারভিউর নোটিশ পাচ্ছেন। এতে আবেদনকারীদের মধ্যে প্রস্তুতিহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।  বিস্তারিত...