Logo

আন্তর্জাতিক

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, নিখোঁজ ২৭

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, নিখোঁজ ২৭

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৭ জন এখনো নিখোঁজ। এর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে, বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে।  বিস্তারিত...
পরিকল্পনা সঠিক পথেই আছে: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস

পরিকল্পনা সঠিক পথেই আছে: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস

বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর প্রায় এক বছর নানামূখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথেই আছে। ৮৪ বছর বয়সী ড. ইউনূস বলেন, বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে সময় লাগবে। তবে অন্তত অর্থনীতির ক্ষেত্রে তার সরকারের পক্ষে ভালো খবর রয়েছে।  বিস্তারিত...
আজ থেকে অনলাইনে সংবাদ সম্প্রচার শুরু করছে ‘বাঙালীয়ানা’

আজ থেকে অনলাইনে সংবাদ সম্প্রচার শুরু করছে ‘বাঙালীয়ানা’

বাংলাদেশের গণমাধ্যমে নানা প্রকাশ্য ও অপ্রকাশ্য বিধিনিষেধের বাস্তবতায় যখন সত্যনিষ্ঠ সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই দেশের বাইরে থেকে স্বাধীনভাবে সংবাদ সম্প্রচারের এক সাহসী উদ্যোগ নিয়েছে ‘বাঙালীয়ানা’। আজ ১লা জুলাই ২০২৫ থেকে এই নতুন অনলাইন প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্প্রচার শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে ট্রায়াল সম্প্রচার পর্ব অত্যন্ত সফলভাবে চলছে।  বিস্তারিত...
ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানালো পাকিস্তান

ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানালো পাকিস্তান

হেগে স্থায়ী আদালতের সম্পূরক রায় ঘোষণার পর ভারতকে সিন্ধু পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। গত মে মাস থেকে ভারত এই চুক্তি কার্যকর রাখা থেকে বিরত রয়েছে এবং এখন তা অবিলম্বে পূর্ণরূপে পুনরায় চালু করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান।  বিস্তারিত...