জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না । তিনি দাবি করেছেন, পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। বিস্তারিত...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মানবে এ ব্যাপারে ইরানের গভীর সন্দেহ রয়েছে। এবং আগ্রাসন পুনরায় শুরু হলে তারা ‘চূড়ান্ত জবাব’ দিতে সম্পূর্ণ প্রস্তুত। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এমন মন্তব্য করেছেন। ফোনালাপের সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়র জোহরান মামদানিকে সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার (২৯ জুন) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে মামদানিকে ‘ভালো ব্যবহার’ করতে হবে, নাহলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রে একসময় দাঁতের চিকিৎসা বা রান্নার উপাদান হিসেবে ব্যবহৃত হতো নাইট্রাস অক্সাইড- যা ‘লাফিং গ্যাস’ নামে পরিচিত। বর্তমানে ভয়ঙ্কর এক নেশার বস্তুতে পরিণত হয়েছে এই ‘লাফিং গ্যাস’। এর সহজলভ্যতা, ফ্লেভারযুক্ত প্যাকেজিং ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘মাতাল হওয়ার’ ভিডিওগুলো তরুণ প্রজন্মকে গভীর আসক্তিতে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নেশা শুধু ক্ষতিকর নয়, বহু ক্ষেত্রে প্রাণঘাতীও। বিস্তারিত...