Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি শুরু: জ্যাকসন হাইটসে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের মহড়ার উদ্বোধন

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি শুরু: জ্যাকসন হাইটসে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের মহড়ার উদ্বোধন

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি শুরু: জ্যাকসন হাইটসে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের মহড়ার উদ্বোধন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির অন্যতম বড় আয়োজন ১৪৩৩ বাংলা বর্ষবরণ উদযাপনকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে এবং নিউইয়র্ক টাইমস স্কয়ারে মহিতোষ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিতব্য বর্ষবরণ অনুষ্ঠানের মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লিটন বলেন, বাংলা বর্ষবরণ বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবকে সফলভাবে উদযাপন করতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা বলেন, এই আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করা।


মহড়ার প্রথম দিনে অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। তাদের উপস্থিতি ও পরিবেশনার মহড়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষবরণ উৎসবের প্রস্তুতি।
মহড়া শেষে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন উপস্থিত সকল শিল্পী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর সকল মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।


প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনকে আরও বর্ণাঢ্য ও সার্থক করে তুলতে এমন উদ্যোগ কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

ফটোগ্যালারি দেখুন:-