বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইলাইজা’ নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম)-এর মূল প্রতিযোগিতা বিভাগে। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য উৎসবটির এবারের আসরে জমা পড়া ১,৪০০টিরও বেশি চলচ্চিত্রের মধ্যে মাত্র ৭৫টি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে, যার মধ্যে ৩১টি ভাষায় নির্মিত ছবি রয়েছে। বিস্তারিত...
ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে বানানো শান্তিচুক্তি ‘মৃত সমাধান’ ছাড়া আর কিছুই হবে না। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজা সংকট সমাধানে যুক্তরাজ্যের সঙ্গে একমত হলেও ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ ইংল্যান্ডে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত...
আজারবাইজান ও আর্মেনিয়া দীর্ঘ ৩৫ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে সই করেছে। হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই ঐতিহাসিক চুক্তি সই হয়, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে ও পূর্ণাঙ্গ কূটনৈতিক স্বাভাবিকতার পথ এগিয়ে নেবে। বিস্তারিত...