বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তৈরি পোশাক খাতের শক্তিশালী পারফরম্যান্সের ওপর ভর করে চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯৩ কোটি মার্কিন ডলারে। গত বছরের অক্টোবর মাসে এ আয় ছিল ৩৮২ কোটি ডলার। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার পর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাতে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সহায়তায় গত বছর থেকে এ পর্যন্ত ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কমে যাওয়া জনপ্রিয়তা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে দলটির নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ ঢালছেন তিনি। বিস্তারিত...
বাংলাদেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। বিস্তারিত...