যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান যুদ্ধ শেষ করার বিষয়টি বিবেচনা করছেন। আর এর কারণ হিসেবেই তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে। বিস্তারিত...
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১১ বছরের কিশোর জিহাদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। নিবিড় তদন্তের পর জানা যায়, মামলার কথিত ভুক্তভোগী জিহাদ আসলে মারা যায়নি, বরং সে জীবিত ও সুস্থ রয়েছে। বিস্তারিত...
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সংবাদ সম্মেলনের আগেই দেশটিতে সতর্ক সংকেত বেজে ওঠে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের যৌথ সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলকালে এই ঘটনা ঘটে। বিস্তারিত...