Logo

আন্তর্জাতিক

তিন বছর ধরে হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজাবাসী: আক্ষেপ নিয়েই মৃত্যু ৭১ জনের

তিন বছর ধরে হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজাবাসী: আক্ষেপ নিয়েই মৃত্যু ৭১ জনের

টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ বছর গাজা থেকে নিবন্ধিত ২ হাজার ৪০২ জন হজযাত্রী এখনো সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া, হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  বিস্তারিত...
সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌ অবরোধ বহাল থাকবে: ডোনাল্ড ট্রাম্প

সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌ অবরোধ বহাল থাকবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি চুক্তি সম্পন্ন, অনুমোদিত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।  বিস্তারিত...
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া: নিহত ৪,  আহত ৮৩ জন

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া: নিহত ৪, আহত ৮৩ জন

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভ ছিল হামলার প্রধান লক্ষ্য। এতে অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। রবিবার ভোররাত থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন আবাসিক ভবন, স্কুল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভারতের উদ্বেগ: মার্কো রুবিওর সঙ্গে  এস জয়শঙ্করের বৈঠক

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভারতের উদ্বেগ: মার্কো রুবিওর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতৈক্য রয়েছে।  বিস্তারিত...