যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। সোমবার (১৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। রবিবার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এই সরঞ্জামগুলোর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। বিস্তারিত...
মহা ধুমধাম ও আনন্দঘন পরিবেশে “সনাতন ৯২ বন্ধু পরিবার”-এর বহুল প্রতীক্ষিত “মানবিক কল্যাণ তহবিল”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও সমবেত কণ্ঠে হরিনাম সংকীর্ত্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাই লাঞ্চ বিরতিতে যান। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলসহ একাধিক দেশের পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। পাল্টা জবাবে কড়া অবস্থান নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ডোনাল্ড ট্রাম্পের একতরফা বাণিজ্য নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ‘সে যদি আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায়, আমরা তার ওপরও ৫০ শতাংশ বসাব। ব্রাজিল কাউকে ভয় পায় না। আমাদের সিদ্ধান্ত আমরা নিই, বাইরের কেউ নয়।’ বিস্তারিত...