সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে একটি তথ্য গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসন সেখানে কোনো মসজিদ নির্মাণ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মি. ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক আয়োজনের জন্য স্থান নির্ধারণে কাজ করছেন। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তিনি এবং আমেরিকানরা ইউক্রেনের জনগণকে ভালোবাসেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। বিস্তারিত...
গত ১০ আগস্ট, রোববার, নিউইয়র্কের ইস্ট রিভার তীরে ব্রঙ্কসের ওয়েস্ট ফেরি পয়েন্ট পার্কে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্-এর বার্ষিক বনভোজন ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. ইনামুল হক এমডি (সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এবং সভাপতি, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্)। বিস্তারিত...