অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে। বিস্তারিত...
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ আবারও গাজা শাসনে মিশরকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম ‘কান’-এ এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকারের কাছে যদি এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকে, তবে আমরা তা শুনতে আগ্রহী। বিস্তারিত...
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে গোপনে কেউ কেউ পাকিস্তানি পতাকা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতার সব থানাকে অবিলম্বে বিষয়টির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার তাঁর কার্যালয় এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। বিস্তারিত...