নিউইয়র্ক, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬। প্রবাসের মাটিতে শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও ভক্তদের প্রার্থনায় শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে নিউইয়র্কের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ। মা দুর্গার সপ্তমী পূজাকে কেন্দ্র করে ধর্মীয় ভক্তি, বাঙালির চিরায়ত ঐতিহ্য এবং প্রবাসী সনাতনীদের মিলনমেলায় রূপ নিয়েছে এবারের শারদীয় উৎসব। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্ক ও আশপাশের এলাকায় প্রায় ৪০টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের (White House) প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন কেটি জাকারিয়া (Katie Zacharia)। আইনজীবী হিসেবে তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক এবং প্রথম সংবাদ সম্মেলনে দুর্বল পারফরম্যান্সের সমালোচনার মধ্যেই তাঁর দায়িত্ব ছাড়ার বিষয়টি সামনে এসেছে। বিস্তারিত...
নিউইয়র্কের সফল নারী উদ্যোক্তা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আদন ইসলাম। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি তিনি কাজ করছেন প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে। ব্যক্তিগত অর্জনের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যয়ে তিনি যুক্ত হয়েছেন নিউইয়র্ক স্টেটের ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি কাউন্সিলের সঙ্গে। বিস্তারিত...