ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, যুদ্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। বিস্তারিত...
ভারত মহাসাগরে মোতায়েন করা একটি আমেরিকান রণতরী এবং একটি আমেরিকান জ্বালানি ট্যাঙ্কারে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ -এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত...
আমেরিকান নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার আহ্বান জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এক জরুরি বার্তায় জানানো হয়েছে, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত...
আবারও নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার কাছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত...