নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অপরিহার্য নয়, এমন কর্মী ও তাঁদের স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার মার্কিন সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সংশ্লিষ্ট কর্মকর্তারা তা স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে পড়ায় এ অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত...
তীব্র গরমে নাজেহাল ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এই সতর্কতা জারি করা হয়। দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে। বিস্তারিত...
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন মিথানল শ্বাসপরীক্ষক (ব্রেথালাইজার) উদ্ভাবন করেছেন, যা প্রতিবছর হাজারো বিষক্রিয়া প্রতিরোধ করতে পারে। তাঁদের তৈরি এ পরীক্ষামূলক ব্রেথালাইজার অ্যালকোহলযুক্ত পানীয় বা কারও শ্বাসে ক্ষুদ্র মাত্রার বিষাক্ত মিথানল শনাক্ত করতে সক্ষম। বর্তমানে মিথানল শনাক্তের যেসব পদ্ধতি রয়েছে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেই অঞ্চলে সহজলভ্য নয়, যেখানে মিথানল বিষক্রিয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে গত সপ্তাহে করা তর্কে জড়ানো নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক। গত বুধবার তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত। বিস্তারিত...