বাংলাদেশের সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধটি ভারত পর্যালোচনা করছে বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত...
ভ্যাটিকান সিটিতে সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশ ছয় দিনের জন্য তুরস্ক ও লেবানন সফরে যাবেন। এ পদে আসীন হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের বিদেশ সফরে ঐক্য ও শান্তির বার্তা প্রচার করবেন এ ধর্মীয় নেতা। বিস্তারিত...
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৭৬৭ জন দমকলকর্মী ঘটনাস্থলে নিয়োজিত রয়েছেন। বিস্তারিত...
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডের রায় প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনা ভারতে থাকার কারনে তাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না বাংলাদেশ। বিস্তারিত...