ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার ‘যথাযথ জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সংগঠনটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিস্তারিত...
পরমাণু কর্মসূচি পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের অনুমতি দিতে হবে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে এই মতবিরোধের মধ্যেও ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিস্তারিত...
ইরানি পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি (Strait of Hormuz) আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না ও আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। আজ মঙ্গলবার (২৩ জুন) মোহাম্মদ বাঘের গালিবাফের এই মন্তব্য প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। বিস্তারিত...