ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির আওতায় খাবার খেয়ে এই সপ্তাহেই অন্তত এক হাজার ১৭১ শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই পুষ্টিকর খাবার কর্মসূচি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ানতোর একটি অন্যতম উদ্যোগ, যার লক্ষ্য ৮ কোটি শিক্ষার্থীকে প্রতিদিন বিনামূল্যে পুষ্টিকর মধ্যাহ্নভোজ সরবরাহ করা। বিস্তারিত...
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বেঠক করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বৈঠকটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ওভাল অফিসে, যা পাকিস্তানের সময় অনুযায়ী মধ্যরাতের পর। বিস্তারিত...
উত্তর কোরিয়া বিপুল পরিমাণে অত্যন্ত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের এক মন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশটি ৯০ শতাংশ বা তারও বেশি বিশুদ্ধতাসম্পন্ন প্রায় দুই হাজার কেজি ইউরেনিয়াম মজুত করেছে। বিস্তারিত...
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাতে শহরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার লোহিত সাগর উপকূলের শহর এলাতে ড্রোনটি বিস্ফোরিত হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকাতে ব্যর্থ হয়েছে। বিস্তারিত...