নিরাপত্তার কারণে নিজেদের নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। তবে নিরাপত্তা হুমকির ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি। রোববার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে বলেছে, এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। বিস্তারিত...
তুরস্কে চলমান দাবানল দেশটির চতুর্থ বৃহত্তম শহর বুরসার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে এবং এক হাজার ৭০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম তুরস্কের বনঘেরা পর্বতমালা ঘেরা বুরসার আশপাশে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় শহরটির আকাশে লাল আভা দেখা যায়। বিস্তারিত...
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত...
বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের প্রয়োজন হলে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। বিস্তারিত...