আমেরিকান নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে সরে যেতে বললো যুক্তরাষ্ট্র
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে সরে যাওয়ার যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আজ সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এসব তথ্য জানায়।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলে, সোমবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয়, এমন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
একটি ভ্রমণ সতর্কতার কথা উল্লেখ করে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। সূত্র: এএফপি, জাগোনিউজ


















