সর্বাধিক বিক্রীত ব্রিটিশ উপন্যাসের রচয়িতা ফ্রেডেরিক ফোরসাইথ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি প্রায় ২০টি গোয়েন্দা থ্রিলারের লেখক। ফোরসাইথ একসময় সংবাদ প্রতিবেদক এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের তথ্যদাতা হিসেবে কাজ করেছেন। পরে তিনি ‘দ্য ডে অব দ্য জ্যাকেল’-এর মতো বিশ্ববিখ্যাত উপন্যাস রচনা করেন। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আইসিইর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে চলমান অস্থিরতার মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে গ্রেফতারের কথা বলেছেন। এতে দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ আরও তীব্র আকার ধারন করেছে। বিস্তারিত...
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ এবার ছড়িয়ে পরেছে টেক্সাসেও। টেক্সাসের অস্টিনে শতাধিক মানুষের একটি বড় দল মিছিল করে জে জে পিকল ফেডারেল ভবনের দিকে যায়। ভবনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিস্তারিত...
অভিবাসীবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে তাদের মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিস্তারিত...