ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী ও এক শিশু রয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। স্থানীয়ভাবে ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত মন্দিরটিতে শনিবার (১ নভেম্বর) সকালে একাদশী উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হলে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত...
বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পতনের জন্য দুর্বল প্রশাসনকে দায়ী করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জাতীয় একতা দিবস উপলক্ষে শুক্রবার এক বক্তৃতায় তিনি বলেন, জাতি গঠনে এবং একটি জাতিকে সুরক্ষিত করতে, তার লক্ষ্য অর্জনে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত...
দিল্লি বিজেপির সংসদ সদস্য প্রভীন খাণ্ডেলওয়াল এক চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আহ্বান জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ রাখার জন্য। তার দাবি, এই নাম শহরের প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার মূল শিকড়-এর প্রতিফলন ঘটাবে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক রাজনৈতিক সংঘর্ষের মঞ্চ তৈরি হচ্ছে। নভেম্বরের ৪ তারিখে ৩৪ বছর বয়সী বামপন্থি রাজনীতিক জোহরান মামদানি প্রায় নিশ্চিতভাবে শহরের পরবর্তী মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি ধনীদের কর বাড়িয়ে নতুন সামাজিক কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত...