যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ১৪তম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে গবেষণা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা পদক ২০২৬ লাভ করেছেন ইতিহাসবিষয়ক গবেষক ফারুক আহমদ। একই অনুষ্ঠানে সাহিত্য পদক লাভ করেন কবি মাশুক ইবনে আনিস। গত ২৮ জুন ২০২৬ রবিবার আয়োজিত এই সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে দেশের ও প্রবাসের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে সম্মাননা পদক বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। বিস্তারিত...
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। মঙ্গলবার (৩০ জুন) তারা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। বিস্তারিত...
লাভা, ছাই আর ধ্বংসযজ্ঞ— সক্রিয় আগ্নেয়গিরির সঙ্গে সাধারণত এমন দৃশ্যই জড়িয়ে থাকে। তবে অ্যান্টার্কটিকার মাউন্ট ইরেবাস যেন সেই ধারণার সম্পূর্ণ ব্যতিক্রম। বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরি প্রতিদিন অণুবীক্ষণিক স্ফটিক আকারে খাঁটি সোনার ধুলিকণা বাতাসে ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিস্তারিত...
গত এক সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ৫ হাজার ১০০টিরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। এসব হামলায় দুই শিশুসহ ৪২ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিক। তার এ বক্তব্য প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। বিস্তারিত...