কবিতা: তুমি চেয়েছিলে—স্বপন কুমার বৈদ্য
কবিতা: তুমি চেয়েছিলে
স্বপন কুমার বৈদ্য
তুমি চেয়েছিলে আমার হৃদয়ের ভেতর
একটা বিশাল ক্ষত সৃষ্টি হোক যে
ক্ষত দেখে তুমি আমার ভালোবাসার
পরীক্ষা নেবে , তুমি চেয়েছিলে
প্রতি মুহূর্তে তুমি নামের একটা শব্দ
সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ুক
আমার বুকে ,
তুমি চেয়েছিলে আমার হাস্যোজ্জ্বল ঠোঁটে
পলাশের রক্তে রঞ্জিত করে
তুমি বুঝতে চাইবে একটা তুমির জন্য আমি
কতোটা কষ্ট সহ্য করতে পারি !
তুমি চেয়েছিলে শুধু একটা তুমির জন্য এক
বদ্ধ পাগলের মতো আমি
উম্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াই , অসীম
শূন্যে হাতড়িয়ে বেড়াই শুধু একটা তুমি
তুমি চেয়েছিলে একটা তুমির জন্য আমি যেন
আমার আমিকে ভুলে যাই
সারাদিন যেন পথ চেয়ে থাকি একটা তুমির
জন্য
তুমি চেয়েছিলে শুধু একটা তুমির সাথে পরদিন
দেখা করার প্রত্যাশায়
যেন সহস্র রাত নির্ঘুম কাটিয়ে দেই
কিংবা আমার স্বপ্ন জুড়ে শুধুই যেন একটা তুমি
ছাড়া আর
অন্য কিছু বেঁচে না থাকে।


















