Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: বাংলার রাতের তারা—প্রিমা হোসাইন

কবিতা: বাংলার রাতের তারা—প্রিমা হোসাইন

কবিতা: বাংলার রাতের তারা—প্রিমা হোসাইন

কবিতা: বাংলার রাতের তারা 

প্রিমা হোসাইন 


শেখ হাসিনা, বাংলার রাতের তারা,
আসবে তুমি, ফিরবে আধার সারা।
জানি তুমি ফিরে আসবে—বাংলাদেশ হাসবে,
তোমার আশাতেই বাঙালি জাতি
মুক্তি পাবে, জ্বালাবে ন্যায়ের বাতি।

তোমার নেতৃত্বে প্রিয় বাংলাদেশ
এগিয়ে যাবে নতুন প্রত্যাশার রেশ,
হবে সমৃদ্ধির দেশ, উন্নতির আলোয় ভরা—
স্বপ্নে জাগবে ঘরে ঘরে নব ধরা।

তোমার স্বপ্ন, তোমার আদর্শ
বাঙালির হৃদয়ে থাকবে নিরন্তর স্পর্শ।
তোমার পথে, তোমার পথচলা
জাতির প্রাণে জ্বলবে দীপশিখা জ্বলা।

তোমার কথা, তোমার বাণী
রবে স্মৃতিতে অম্লান, অনির্বাণী।
থাকবে সব সময়, থাকবে সবখানে
বিশ্বাসের প্রদীপ হয়ে প্রতিটি প্রাণে।

তোমার জন্য প্রহর গোনে জাতি,
অপেক্ষার প্রান্তরে জাগে আশার বাতি।
ফেরার প্রতীক্ষায় চেয়ে থাকে নয়ন,
আশার আলোয় রাঙায় ভবিষ্যৎ গগন।

বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে,
তোমার পথেই চলার প্রত্যয়ে বাঁচে।
তোমার নেতৃত্বে উঠবে উন্নতির শিখরে,
সমৃদ্ধির পতাকা উড়বে গর্বের নীড়ে।

হে বাংলার রাতের তারা,
ফিরে এসে মুছে দাও আঁধার সারা।
জানি তুমি ফিরে আসবে—বাংলাদেশ হাসবে,
তোমার পথেই এগিয়ে যাবে
স্বপ্নময় আগামী প্রভাতে।

প্রিমা হোসাইন, সমাজসেবিকা।