Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে উদীচীর ভাষা দিবস পালন: শহীদদের স্মরণে শপথ, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

নিউইয়র্কে উদীচীর ভাষা দিবস পালন: শহীদদের স্মরণে শপথ, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

নিউইয়র্কে উদীচীর ভাষা দিবস পালন: শহীদদের স্মরণে শপথ, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার নিউইয়র্কের জ্যামাইকার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জ্যামাইকা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সংগঠনের সদস্য, বিশিষ্টজন, সাংবাদিক এবং যুক্তরাষ্ট্র সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে সংগঠনের জ‍্যামাইকা শাখার সাধারণ সম্পাদক হিরো চৌধুরীর সঞ্চালনায় সভাপতি আশীষ রায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য তরুণ জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের ইতিহাস শিশুদের জানাতে এবং সত্য ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করতে উদীচী যুক্তরাষ্ট্র সংসদ, জ্যামাইকা ও ব্রঙ্কস শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার রাজপথে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়। শহীদদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। পরবর্তীতে ১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্লারা রোজারিও এবং শাহারিয়ার সালাম ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলা ভাষার ঐতিহ্য নিয়ে বক্তব্য দেন। মিনহাজ আহম্মেদ বাংলা ভাষা ও ইতিহাসভিত্তিক গীতি কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন খোরশেদুল ইসলাম, হাফিজুল হক, জুলফিকার হোসেন বকুল, ড. ওবাইদুল্লাহ মামুন, সাগর লোহানী, জাহিদ রেজা নুর, মোজাহিদ আনসারি, জাকির হোসেন বাচ্চু, বাবুল আচার্য, মো : হাসান, সাংবাদিক কাশেম , সনজীবন সরকার, কানু দত্ত, উত্তম কুমার সাহা, শহীদ উদ্দিন, শাহেদ রেজা নুর, শহীদুল ইসলাম, শামসুদ্দিন টগর , দিলীপ মোদক , প্রমুখ।
আলোচনা পর্ব শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায় চৌধুরীর সঞ্চালনায় এবং সংগীত পরিচালক রফিকুল ইসলাম সানার পরিচালনায় সংগীত বিভাগের সদস্য সুলেখা পাল , লিলি মজুমদার, সুলেখা পাল ,স্নিগ্ধা আচার্য,সুপর্না সরকার রিমা , ইমন বিশ্বাস, জুলি কাস্তুগীর ,সুপ্রিয়া চৌধুরী, ত্রিপর্ণা দে, উর্মী সাহা , ও ছাত্রছাত্রীরা গান, কবিতা, নৃত্য এবং তবলা পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। দেশাত্মবোধক ও ভাষা আন্দোলনভিত্তিক সংগীত পরিবেশনে পুরো মিলনায়তন আবেগাপ্লুত হয়ে ওঠে।


অনুষ্ঠানের সমাপনীতে যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ প্রজ্ঞা নিউজকে জানান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সকল সংসদ ও শাখা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। প্রবাসে বাংলা ভাষা শিক্ষার জন্য স্কুল পরিচালনা, সাংস্কৃতিক চর্চা বিস্তার এবং অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদীচী সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ভাষা ও সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।


মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে নিউইয়র্কে উদীচীর এ আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, ইতিহাসচেতনা ও সাংস্কৃতিক শিকড়ের বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।