Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসে ভাষাশহীদদের প্রতি অম্লান শ্রদ্ধা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর আয়োজনে মহান একুশ উদ্যাপন ২০২৬

প্রবাসে ভাষাশহীদদের প্রতি অম্লান শ্রদ্ধা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর আয়োজনে মহান একুশ উদ্যাপন ২০২৬

প্রবাসে ভাষাশহীদদের প্রতি অম্লান শ্রদ্ধা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর আয়োজনে মহান একুশ উদ্যাপন ২০২৬

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হলো মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর উদ্যোগে আয়োজিত ‘মহান একুশ উদ্যাপন ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। ভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণে দিনব্যাপী আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় মুখর ছিল অনুষ্ঠানস্থল।


সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত মহান একুশ উদ্যাপন পরিষদ ২০২৬-এর সদস্য সচিব মোঃ রহুল আমিন সরকার। মঞ্চে আহ্বান জানানো হয় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে। উদ্বোধন করেন এম. এস. আলম, আহ্বায়ক, একুশ উদ্যাপন পরিষদ ২০২৬। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সংগঠনের সাংস্কৃতিক দল; এতে অংশ নেন সুশীল সিনহা, চিত্রা রোজারিও, ফাতেমা খান গিনি, মোহাম্মদ শানু, সানজিদা খবির, সান্তনু সাজ্জাদ ও ফাহামিন রহমান টুইঙ্কল। শিশু-কিশোর মেধা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং গ্রুপ-গ-এর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের আবৃত্তি অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ একুশের চেতনাকে উজ্জ্বল করে তোলে।
আলোচনা সভায় বক্তারা বলেন, একুশ মানে আত্মমর্যাদার সংগ্রাম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাঙালির জাতীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করেছে। মূল আলোচক অধ্যাপক হোসাইন কবির—লেখক ও কবি, সাবেক ডিন, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—বলেন, “ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয় ও আত্মার প্রকাশ। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে।” একক আবৃত্তি করেন জি. এম. ফারুক খান।


অনুষ্ঠানে পরিবেশিত হয় প্রযোজনা “রক্তস্নাত একুশ”—গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় নূপুর চৌধুরী। এতে অংশ নেন গোলাম মোস্তফা, মোঃ রুহুল আমিন সরকার, নূপুর চৌধুরীসহ বিশিষ্ট শিল্পীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্‌ক পরিবেশন করে “বাংলা প্রাণের সুখ” এবং জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা উপস্থাপন করে “স্মৃতিতে অমর হলো একুশ যেদিন”।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশভিত্তিক পরিবেশনায় অংশ নেয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ উপস্থাপন করে “রক্তে ভেজা বর্ণমালা”। নীলা ড্যান্স একাডেমি পরিবেশন করে “একুশের গাথা-নৃত্যে কথা”। বহ্নিশিখা সঙ্গীত নিকেতন উপস্থাপন করে “একুশ আমার অহংকার”। রবীন্দ্র একাডেমি অব ইউএসএ পরিবেশন করে “রক্ত স্নাত ২১ আমার কথা মালার ঝুড়ি” এবং অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) পরিবেশন করে “আমার মুক্তি আলোয় আলোয়”। প্রতিটি পরিবেশনায় ভাষাশহীদদের আত্মত্যাগ, বাঙালির সাংস্কৃতিক চেতনা ও প্রবাসে ঐক্যের অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে।


রাত ১২টা ০১ মিনিটে ভাষার জন্য প্রাণদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপস্থাপনায় ছিলেন গোলাম মোস্তফা, সাবিনা শারমিন নিহার, নূপুর চৌধুরী ও মোঃ রুহুল আমিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্‌ক ,  জাহাঙ্গীর নগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন , রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্ক , শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকা ইন্ক , জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক , বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এলামনাই এসোসিয়েশন অব নিউইয়র্ক (BUETAANY) , ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন , বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (BAPA) , আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট নিউইয়র্ক (AABEA) , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , যুক্তরাষ্ট্র কমান্ড বাংলাদেশী আমেরিকান আর্টিষ্ট ফোরাম , বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ , বহ্নিশিখা সঙ্গীত নিকেতন , অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) , রবীন্দ্র একাডেমি , নীলা ড্যান্স একাডেমি , অন্তরা সাহা ড্যান্স ট্রুপ্‌প্স , প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ , কিশোরগঞ্জ ডিস্ট্রিক এসোসিয়েশন ইউএসএ ইন্ক , ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ মৈত্রী ফাউন্ডেশন , বাংলাদেশ পূজা সমিতি অব ইউএসএ ইন্ক , শিল্পকলা একাডেমি ইউএসএ ইল্ক,
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ইন্‌ক , চাটখিল উপজেলা সমিতি ইউএসএ ইন্ক ,প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক ,প্রবাসী বেঙ্গলী খ্রীষ্টান এসোসিয়েশন , সবিতা মাদার এন্ড চিলড্রেন ফাউন্ডেশন , বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নিউইয়র্ক ইন্ক ,চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক ,বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক, বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ, ইন্ক ,আমেরিকান বাংলাদেশী সিভিল সার্ভিস কালচারাল অরগানাইজেশন (ABCSCO),সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইল্ক ,জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন (ঢা.বি), ইউএসএ,


বাংলাদেশ লীগ অব আমেরিকা এবং প্রবাসের অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন সরকার উপস্থিত সকল সংগঠন, অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং শহীদ দিবসের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা ভাষার প্রশ্নে আপসহীন। একুশ আমাদের শিখিয়েছে—নিজস্ব ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষাই জাতির মর্যাদা রক্ষা।”
মহান একুশের এই আয়োজন প্রমাণ করল—ভাষাশহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, তা প্রবাসের মাটিতেও প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এক অঙ্গীকার।