Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: বাণিজ্যেতে যাবে খোকা—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: বাণিজ্যেতে যাবে খোকা—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: বাণিজ্যেতে যাবে খোকা—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: বাণিজ্যেতে যাবে খোকা
মোহাম্মদ আব্দুল আজিজ

বাণিজ্যেতে যাবে খোকা
সঙ্গে যাবে হাতি,
সাথে আছে হুলো বিড়াল
খেকশিয়ালের নাতি।
হা-হা-হা হি-হি-হি হা-হা-হা।।

তাইনা শুনে বায়না ধরে
পোষা পাখি ময়না,
চাই তার আলতা আর
খাঁটি সোনার গয়না।
হা-হা-হা হি-হি-হি হা-হা-হা।।

বাণিজ্যেতে গেল খোকা
সপ্তডিঙায় চড়ে,
হীরা মানিক বোঝাই করে
ফিরল খোকা ঘরে।
হা-হা-হা হি-হি-হি হা-হা-হা।।

এনে দিল পায়ে আলতা  
গলে সোনার গয়না,
এসব পেয়ে মহাখুশি
খোকন সোনার ময়না।
হা-হা-হা হি-হি-হি হা-হা-হা।।