বোরোবুদুর- বৌদ্ধ ইতিহাসের এক গৌরবময় স্হাপত্য —সুরীত বড়ুয়া
- By Progga News Desk --
- 15 May, 2026
“পাষানের মৌনতটে যে বাণী রয়েছে চিরস্থির-
কোলাহল ভেদ করি শত শতাব্দীর
আকাশে উঠিছে অবিরাম,
অমেয় প্রেমের মন্ত্র- ‘বুদ্ধের স্মরণ লইলাম।’”
ইতিহাসেরও একটা ইতিহাস থাকে, সেই হারানো ইতিহাসেরপাতায় পাতায় জড়িয়ে থাকে বিস্মৃত আতীতের স্মৃতি কথা।শত শতাব্দী প্রাচীন বরোবুদুরের পাষাণগাত্রে কান পাতলেআজও শোনা যাবে সেই হারিয়ে যাওয়া গৌরবোজ্বল স্বর্ণ যুগেরকথামালা। এখানে যেন ইতিহাসের গতি থমকে দাঁড়িয়েআছে। শতাব্দীবাহি বহুশ্রুত কথারা এই পাষাণ গাত্রে বাকরুদ্ধহয়ে বোবা কান্নায় গুমরে গুমরে কেঁদে মরছে। ইন্দোনেশিয়ারইয়োগোকার্তা শহরের প্রান্তভাগে বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধস্হাপত্যের পুরাকীর্তী বোরোবুদুর দেখার সুপ্ত বাসনা অনেকদিনের। সময় এবং সুযোগের অভাবে এতো দিন হয়ে ওঠেনি।মাঝে মাঝে ভাবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন জাদু মন্ত্রেরটানে ইতিহাস প্রসিদ্ধ বৌদ্ধ স্হাপত্যের অনিন্দ সুন্দর শিল্পমণ্ডিত স্তুপাকৃতি বেষ্টিত ‘বোরোবুদুর’ দেখার অভিপ্রায়েএকাধিকবার এই মহাস্থানে ছুটে এসেছিলেন। রবীন্দ্ররচনাবলীর অষ্টম খণ্ডের পরিশেষ পর্বের কবিতাগুলি পড়তেপড়তে রবীন্দ্র মনঃজগতে চেতনার গভীরে ধ্যানী বুদ্ধের যেআসন পাতা আছে তার পরিস্ফুটন দেখা যায় তাঁর সৃজনশীলসাহিত্য কর্মের বিভিন্ন ধারায়। আশির দশকে প্রথম সুদূরআমেরিকা থেকে আধ্যাত্ন জ্ঞান সাধনার মহান সাধক, বিশ্বশান্তি মানব কল্যাণ- ও মঙ্গলের দূত শ্রী চিন্ময়ও তাঁরজীবদ্বশায় শতাধিক শিষ্যবৃন্দ নিয়ে এই পূত-পবিত্র্র মহাস্হনেএসে স্ব-রচিত ও সুরারোপিত ভক্তিমূলক গানে সুরের মূর্চ্ছনায়বুদ্ধের প্রতি অন্তর নিঃসৃত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গেছেন। শুনলাম এ বছরের গোড়ার দিকে নিউইয়র্ক থেকে শ্রী চিন্ময়মেডিটেশন গ্রুপের সদস্যরা ইন্দোনেশিয়ার পর্যটন লীলাভূমিবালি দ্বীপে খ্রীষ্টমাস ট্রিপে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। যেহেতু শ্রী চিন্ময় মেডিটেশন সেন্টারের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে, এই কেন্দ্রের প্রায় সকল সদস্যদেরসাথে আমাদের একটা আত্নিক সাধনার মেলবন্ধন এখনোঅটুট। তাছাড়া আমার ছোট মেয়ে উদিতা মেডিটেশন কেন্দ্রেরএকজন নিয়মিত সদস্য এই সব যোগসূত্র যখন একইসমান্তরালে এসে দাঁড়িয়েছে, তখন এই সুযোগ কিছুতেইহাতছাড়া করা যায়না। সময় ক্ষেপন না করে গ্রুপের সাথেযাওয়ার একটা ফর্ম পূরণ করে দিলাম। অল্প কয়েকদিনেরমধ্যে আয়োজকদের পক্ষ থেকে সম্মতি পত্রও পেলাম, এর পরথেকে যাত্রার প্রস্তুতি চলতে থাকে। মনের ভিতর একটারোমাঞ্চকর অনুভূতি কাজ করছিলো। ক্রমশঃ যাত্রার দিনঘনিয়ে এলো, জানুয়ারির উনিশ তারিখে রাত সাড়ে আটটায়জে.এফ. কে থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে আমার ছোটমেয়ে উদিতাকে নিয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্য যাত্রা করলাম।আমাদের সাথে একই গন্তব্যের পথে সহযাত্রী হিসেবে রয়েছেগুরুর শিষ্য ওর হে এবং ওর স্ত্রী ভিক্টোরিয়া। এই তরুণ নম্র-শান্ত-স্নিগ্ধ দম্পতি আমার মেয়ের বেশ ভালো বন্ধুও বটে। ওরামেডিটেশন ক্লাস গুলো একই সাথে করে থাকে। ওর হে দম্পতিযখন জানলো আমরা ইন্দোনেশিয়ার ইয়াগোকার্তাস্থ ইতিহাসপ্রসিদ্ধ বৌদ্ধ পুরাকীর্তি বোরোবুদুর দর্শন শেষ করে বালিতেমূল মেডিটেশন গ্রুপের সাথে যুক্ত হবো, এই দম্পতি যুগলওআমাদের সাথে বোরোবুদুর দেখার আগ্রহ নিয়ে যাত্রা পথেরসঙ্গী হলো ।
জে. এফ. কে. থেকে যথাসময়ে যাত্রা শুরু করে বিভিন্নএয়ারপোর্টে যাত্রবিরতি শেষে দীর্ঘ ছাব্বিশ ঘন্টা পরইন্দোনেশিয়ার ইয়াগোকার্তা বিমান বন্দরে এসে আমাদেরযাত্রার সমাপ্তি হলো ।
ছিমছাম ছোট্ট এয়ার পোর্ট। আনুষ্ঠানিকতা সেরে যখন বাইরেএলাম, স্থানীয় সময় সকাল দশটা। বেশ গনগনে রোদ।বাতাসের উষ্ণতা গায়ে এসে লাগছে। এয়ারপোর্টেই মানিএক্সচেঞ্জ থেকে স্থানীয় মুদ্রা সংগ্রহ করে নিলাম। আগেইহোটেল বুক করা ছিলো। টেক্সি নিয়ে আমরা হোটেল “ফেভ”এ চলে গেলাম। যাওয়ার পথে টেক্সি ড্রাইভার ইগুনের সাথেআমাদের বেশ ভাব জমে গেল।এখানকার রাস্তা-ঘাট ওরনখদর্পণে। ওর সাথে কথা বলে আগামী কাল সকালে‘বোরোবুদুর’ যাওয়ার প্রোগ্রাম সেরে নিলাম। ইগুন জানালোওখানে যাওয়ার সবচেয়ে ভালো সময় ভোর পাঁচটা। এইসময়টায় সবাই বোরোবুদুরের স্তুপের উপর থেকে সূর্যোদয়দেখার উৎসাহ নিয়ে সেখানে যায়। আমরাও সেই সময়টা বেছেনিলাম। ঠিক হলো আগামী কাল ভোর সাড়ে চারটায় ইগুনআমাদের নিতে আসবে। হোটেল ‘ফেভ’ এর নিদিষ্ট রুমেগিয়ে স্নান সেরে একটা ঘুম দিলাম।
পৌনে তিনটায় দরোজায় টোকা পড়তেই ঘুম ভেঙ্গে গেলো।দরোজা খুলে দেখি ওর হে দাঁড়িয়ে, বললো ক্ষুধায় আমার এবংভিক্টোরিয়ার পেট চোঁ চোঁ করছে। বললাম আমাদেরও একইঅবস্থা চলো বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে উদরপূর্তি করি।নিচে রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলাম আশেপাশে কোনভালো রেস্টুরেন্ট আছে কিনা, ওরা জানাল একব্লকের মধ্যেএকটা ভালো রেষ্টুরেন্ট আছে নাম ‘হাউস অফ রেমিংটন’।সেখানে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।আমরা সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খাওয়া সেরেহোটেলে ফিরে এলাম। হোটেল রিসেপশানিষ্টকে আগামীকালখুব ভোরে আমাদের ‘বোরোবুদুর’ যাওয়ার কথা জানালেআমাদেরকে বলা হয় যাত্রাপথে হোটেলের পক্ষ থেকেপ্রতরাশের প্যাকেট এইখানে রাখা থাকবে আমরা যেন সঙ্গেনিয়ে যাই। শুনে আশ্বস্ত হলাম। রিসেপশানিষ্টকে ধন্যবাদদিয়ে আমাদের রুমে এসে কালকের জন্য প্রস্তুতি সেরেফেললাম। এখন মেঘলা আকাশ, বাইরে ঝির ঝিরে বৃষ্টি। জানালার পাশে রয়েছে বৃষ্টিস্নাত সদ্য ফোটা পুষ্প শোভিতকদম গাছ। গলাছেড়ে গাইতে ইচ্ছে হলো “বাদল দিনের প্রথমকদম ফুল” কিন্তু সঙ্কোচে আর গাওয়া হলোনা। শরীর ক্লান্তিতেঅবসন্ন ঘুমে ছোখ বুজে আসছে অতঃপর নিদ্রাদেবীর কোলেমাথা সঁপে দিলাম। ইগুনের ফেনে ঘুম ভাঙলো। ঘড়িতে ভোরচারটা।
তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা সবাই হোটেল লবিতে এসে প্রাতরাশের প্যাকেট নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়িতেই সকালের প্রাতরাশ সারা হলো সকলের। একঘন্টার মধ্যে আমাদের গাড়ি বোরোবুদুর বৌদ্ধতীর্থের পাদদেশে পৌঁছে গেলো। তখনো ভোরের আলো ফুটেনি। মূল ফটকের বাইরে অফিস থেকে গেট পাস এবং একজন গাইড মিস্টার ডিনকে নিয়ে ৫.৩০মি মূল স্তুপাচুড়ার দিকে যাত্রা করলাম।
ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রকৃতির নৈসর্গিক শান্ত পরিবেশে অবস্থিত ‘বোরোবুদুর’ বিশ্বের সর্ববৃহৎ মহাযানী বৌদ্ধ স্হাপত্য। শৈলেন্দ্র রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা শৈলেন্দ্র, তাঁরপুত্র রাজা ইন্দ্র। রাজা ইন্দ্রের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁরজ্যেষ্ঠ পুত্র সমরাতুংগ। ধর্ম পরায়ণ এই রাজার শিল্প সংস্কৃতিরপ্রতি ছিল গভীর অনুরাগ। ৭৭৮ খৃস্টাব্দে তিনি এই মহানকীর্তি নির্মাণ কাজ শুরু করেন। মাসের পর মাস, বছরের পরযায়, নির্মাণকাজ আর শেষ হয় না। এ'র শেষ তিনি আর দেখেযেতে পারলেন না। রাজার মৃত্যুর পর তাঁর কন্যা প্রমোদাবর্ধনীসিংহাসনে অধিষ্টিত হয়ে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করেন। এইমন্দির বা স্তুপা নির্মাণ করতে মোট সত্তুর বছর লেগেছিল। অষ্টম শতাব্দীর মধ্যভাগে নির্মাণ কাজ শুরু হয়ে নবম শতাব্দীতে শেষ হয়। সমতল ভূমি থেকে উপরের দিকে নয়স্তর বিশিষ্ট শিলা পাথর দ্বারা নির্মিত এই বিশাল মন্দিরের প্রথম ছয়স্তর বর্গাকৃতি ভাবে নির্মিত যার দেয়াল গাত্রে রয়েছবোধিসত্ত্ব পর্ব ও বুদ্ধের জীবন দর্শনের অপরূপ কারুকার্য খচিত দেয়াল চিত্রের নান্দনিক সৌন্দর্যময় বুদ্ধ মূর্তি ও দৃষ্টি নন্দন ভাস্কর্য। এরপর উপরের তিন স্তর গোলাকৃতিভাবে প্রস্তরপ্যানেল নির্মিত হয়েছে। এই প্যানেলে রয়েছে সর্বমোট বাহাত্তরটি বিচিত্র পাথরের স্তুপা। প্রথম স্তরে বত্রিশটি স্তুপা।দ্বিতীয় স্তরে চব্বিশটি স্তুপা এবং তৃতীয় স্তরে ষোলোটি স্তুপা।প্রত্যেক স্তুপার অভ্যন্তরে রয়েছে একটি করে ধ্যানী বুদ্ধ মূর্তি। স্তুপাগুলির চতুর্দিকে পাথরের বেষ্টনি দিয়ে ঢাকা। সর্বোচ্চঅবস্হানের ঠিক মাঝখানে রয়েছে মূল স্তুপা যার উপরিভাগে রয়েছ বিশালাকৃতির ধ্যানী বুদ্ধমূর্তি। সমস্ত মন্দির জুড়ে সর্বমোট চারশো বত্রিশটি বুদ্ধ মূর্তি অর্থাৎ চাতুর্পার্শে একশো আটটি করে মূর্তি রয়েছে। এ ছাড়াও নীচের বর্গাকৃতি স্তরগুলোতেও দৃষ্ট হয় অসংখ্য বুদ্ধ মূর্তি। স্তুপাগুলির গঠন শৈলীঅনেকটা মিশরের পিরামিডের আদলে নির্মিত হলেও এরস্হাপত্য এবং গঠন কৌশলে বৌদ্ধিক শিল্প নিদর্শনের অনুপমসৌন্দর্য পরিদৃষ্ট হয়। বিভিন্ন আকৃতির বিশাল পাথরকে নীপুনভাবে জ্যামিতিক আকারে কেটে কেটে স্তুপাগুলি তৈরী করাহয়েছে। বিশাল এলাকা জুড়ে সুউচ্চ সবুজ বনানী ঘেরাপাহাড়ের কোল বেষ্টন করে ‘বোরোবুদুর’ পাষাণের মৌনতটেমহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উপর থেকে দেখলে মনেহয় এক বিশাল তারকা মন্ডলের বুকে একটি বিরাট প্রস্ফুটিতপদ্ম !
আমাদের গাইড মি.ডিন জানালেন প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বৌদ্ধরা বুদ্ধের জন্ম তিথি "শুভ বুদ্ধ পূর্ণিমা" উৎসব উদযাপন করতে এখানে সমবেত হন। তিন দিন ধরে উৎসব চলে। সকল ধর্মের লোকের সমাগম হয়। বর্ণিল আয়োজনে মঙ্গলময় উৎসবের সাজে সজ্জিত হয় ‘বোরোবুদুর’ ঐতিহাসিক এই মন্দির চত্তর। অনুষ্ঠানের সূচনা হয় ভোর ছয়টায়। এখান থেকে পূর্বমুখী এক কিলোমিটার দূরে একটা পুরাতন বৌদ্ধ মন্দিরে রাখা ঘন্টাধ্বনির মাধ্যমে। সেখান থেকে বুদ্ধপূজার উপকরণ পুস্প, প্রদীপ, ধ্বজা, মাঙ্গলিক দ্রব্যাদি নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সারিবদ্ধ ভাবে বৌদ্ধ ভিক্ষুরা এবং বিভিন্ন দেশ থেকে আগত বৌদ্ধরা এই মহা স্তুপার চতুর্পাশে বুদ্ধের মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রদক্ষিণ শেষে সমবেত ভাবে নিজেদের এবং বিশ্বমানবের কল্যাণ কামনায় প্রাথর্না করে। সন্ধ্যায় শুরু হয় আবার মন্ত্র পাঠ। প্রদীপ পূজা, আকাশ প্রদীপ এবং প্রার্থনা পর্ব সে এক অভুতপূর্ব দৃশ্য। ভোরের আলো-আঁধারের এইসন্ধিক্ষণে মি. ডিনের বর্ণনা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম,আর মনোজগতের অচিনপুরে বার বার সেই শতাব্দী বিস্মৃতিরঅতীত সময়ের কাছে ফিরে যাচ্ছিলাম। এতক্ষণ আমরা সূর্যোদয়ের অপেক্ষায় ছিলাম। ডিন আমাদের মূল স্তুপার পাদদেশে পূর্বমুখী করে বসিয়ে দিলেন। কেননা ও জানালো যে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অরুণ আলোর সোনার কিরণের বর্ণচ্ছটা প্রথমেই বুদ্ধবিম্বে এসে পড়ে। সে এক অনির্বচনীয় দূশ্য। হাজার হাজার দর্শনার্থীরা সকলেই এই দৃশ্য অবলোকনের উদ্দেশ্যে ভোরের আলো ফোটার আগেই এখানে এসে জড়ো হয়েছে। আমাদের মন্দ ভাগ্য বলতে হবে।অনেকক্ষণ মৌন অপেক্ষার পরেও শীতের কু্জঝটিকার আচ্ছাদনে সেদিন সূর্যদেবের দর্শন মেলেনি। অগত্যা সূর্যোদয় অদর্শনে আমাদের বিফল মনোরথে ফিরতে হয়েছিল। এর পরেও বোরোবুদুরের বিশাল মন্দির প্রাঙ্গনের চতুর্পাশে পুষ্পশোভিত নন্দন কাননে আমরা বেশ কিছু সময় ঘুরে বেড়ালাম। ওর হে, ভিক্টোরিয়া এবং আমার কন্যা উদিতা ততক্ষণে অজস্র দৃশ্য ক্যামেরা বন্দি করে নিয়েছে। এখানে একটা কথা বিশেষ ভাবে বলা যায়, বিশ্বের বৌদ্ধ স্থাপত্যের সর্ববৃহৎ নিদর্শন বোরোবুদুর বৌদ্ধ মন্দির প্রায় একহাজার বছর অজ্ঞাত কারণে অরণ্যের অন্ধকারে নিমজ্জিত ছিল। উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ গবেষক স্যার টমাস স্ট্যান্ডফোর্ড এই জন বিচ্ছিন্ন অরণ্য বেষ্টিত লুপ্ত- বিলুপ্তপ্রায় বৌদ্ধ স্তুপার পুনরাবিষ্কার করেন। পরবর্তীকালে বিভিন্ন অবৌদ্ধ শাসকদের বৌদ্ধ বিদ্বেষী মনোভাবের কারণে বোরোবুদুরের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। এখনো অনেক স্তুপা কালের নির্মম ক্ষতলাঞ্চনার চিহ্ন বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। অনেক মস্তক বিহীন বুদ্ধ মূর্তি পরিদৃষ্ট হয়েছে। জানা যায় তষ্করের দল বুদ্ধ মূর্তির মস্তক ছিন্নকরে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদেশে পাচার করেছে, যা এখন দেশ-বিদেশের জাদু ঘরে দর্শনীর বিনিময়েদেখা যায়। ১৯৭১ সালে ইউনেস্কোর অধীনে একটি সংস্হা গঠন করে বোরোবুদুরের সংস্কারের সার্বিক দিয়িত্ব দেয়া হয়। ইউনেস্কোভুক্ত ২৮টি দেশ এই প্রককল্পে সাহায্য সহযোগিতা কররতে এগিয়ে আসে। এখন ইন্দোনেশিয়া সরকার এই ইতিহাস প্রসিদ্ধ স্থানটিকে কড়া নিরাপত্তার বলয়ে নিয়েএসেছে। আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি নিয়ে সকাল নয়টায় বোরোবুদুরকে শেষ প্রণাম নিবেদন করে নিচে নেমে এলাম।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে তথাগত সম্যক সম্বুদ্ধেরচরণে প্রার্থনা নিবেদন করি, এই অশান্ত বিশ্বে যেন যুদ্ধ-বিগ্রহ, হানাহানি, হিংসা-বিভেদ ভুলে শান্তির অমিয় সুধা যেন নেমেআসে। আগামী দিনগুলোতে যেন মানুষে মানুষেমনুষত্ববোধের বোধন মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিশ্ব মৈত্রীরসেতুবন্ধন রচিত হয়। জয় হোক বিশ্ব মানবতার।
'কত যাত্রী কত কাল ধ'রে
নম্রশিরে দাঁড়ায়ে রয়েছে হেথা করজোড়ে।
পূজার গম্ভীর ভাষা খুঁজিতে এসেছে কতদিন
তাদের আপন কণ্ঠ ক্ষীণ।
ইঙ্গিতপুঞ্জিত তুঙ্গ পাষাণের সংগীতের তানে
আকাশের পানে
উঠিছে তাদের নাম,
জেগেছে অনন্তধ্বনি 'বুদ্ধের শরণ লইলাম'।
'জগতের সকল প্রাণী সুখী হউক'
সুরীত বড়ুয়া কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক , নিউইয়র্ক ।















