রাজাকারের মতো ভুল দেশপ্রেমিকের ছায়ায় - রাশেদ চৌধুরী
- By Progga News Desk --
- 14 May, 2026
রাজাকারের মতো ভুল দেশপ্রেমিকের ছায়ায়
প্রেম ভেসে যায় আদিম বনোজলে
এই শহরে এখনো বৃষ্টি ঝরে
পথ-ঘাট যায় ভিজে যত্রতত্র
অমাবস্যায় গ্রহণ লেগে
চাঁদের মৃত্যুতে আকাশে নামে অন্ধকার
যখন-তখন যোনির মানচিত্র
ভেঙ্গে যায় নষ্ট বীর্য্য'ঘাতে
সীমান্ত থেকে সীমান্তর ভূগোল ল্যাপ্টে থাকে
বেশ্যার বুকের নোঙ্গরে
অন্ধকার আলোয় মাতাল ডুবে যায়
যেখানে সীমান্ত বিহীন বুনো গন্ধে
জেগে থাকে প্রহরীর রাইফেল!
- রাশেদ চেীধুরী















