Logo

সাহিত্য সংস্কৃতি    >>   মৃত্যুঞ্জয় - নাহিদ ফারজানা

মৃত্যুঞ্জয় - নাহিদ ফারজানা

মৃত্যুঞ্জয় - নাহিদ ফারজানা

মৃত্যুঞ্জয় 
নাহিদ ফারজানা 

অভিমানে ঘর জুড়ে 
না জানি কত অন্ধকার লুকোচুরি খেলে 
তবু এই ঘরে 
আঁধারকেই সঙ্গী লাগে চোখ বুজতে গেলে।
 যুগ যুগান্তরের এই ঘর 
সৃষ্টির আদি রহস্য বর্ননা করে চলে। 
অন্তরের আলিঙ্গন থেকে মুক্ত হলে 
বন্ধনকে অতিক্রম করে গেলে 
তখন কে এল বা কে গেল ছায়া পড়ে কই ? 
চার পাশের কোলাহল স্তব্ধ হয়ে গেলে, 
বইয়ের ফাঁকে খুঁজে পাওয়া 
এক আধ পংক্তি এলোমেলো 
কাঁপতে থাকা মোমের আলোয়
 হয়তোবা ভেসে ওঠে চোখের ছায়ায়
 তারপরও বেঁচে থাকা বড্ড মায়াবী লাগে । 
এই পৃথিবীর যত সব নব নব লুকানো সম্পদ 
ধীরে ধীরে মেলে ধরে আবার রাঙিয়ে তোলে 
সব অন্ধকার মুছে দিয়ে রঙের আভাসে 
সব রূপ ঢেলে দেয় বিস্তীর্ণ ঘাসে।