সুর, সুরা, আর সুরাইয়ার কি কোন পার্থক্য পার্থক্য আছে ?
- By Progga News Desk --
- 05 May, 2026
সুর, সুরা, আর সুরাইয়ার
কি কোন পার্থক্য পার্থক্য আছে ?
আমার কাছে ব্যাপারটা একটু
গোলমেলে ঠেকে বৈকি ।
সুরের আবেশে
পাহাড় থেকে নামে জলধারা
নুপুরের রিনঝিন
গুঞ্জন করে রূপবতী চাঁদ ।
সুরের সাথে সুরার মিলন
অমর্ত্য লোক
ত্রিভঙ্গী আখি
উদ্ধত বক্ষ
শরীরে ঝড়ের উপাখ্যান।
সুরাইয়া’র ওষ্ঠে
বীণার ঝংকা্র
গিটারে
ঝড়ের মাতম
সমুদ্রের গর্জন
সব একাকার ।
সুর, সুরা, আর সুরাইয়া
আমার কাছে ব্যাপারটা একটু
গোলমেলে বৈকি ।
—উৎপল দত্ত



















