কবিতা: পহেলা বৈশাখ— পপি মজুমদার
কবিতা: পহেলা বৈশাখ
পপি মজুমদার
সেকেন্দারপুর, বাঘারপাড়া, যশোর।
চৈত্রের তপ্ত দুপুর পেরিয়ে,
আঁধার ভেদ করে সূর্য উঁকি মারে,
নতুন বছরের আগমন নিয়ে।
পুরোনো জরাজীর্ণ ভুলে যাক সব,
নতুন বছর, নতুন দিন ডাকছে কলরব।
রঙ, রূপ আর গানের সুরে,
বৈশাখ আসে ফিরে বারে বারে।
বাঙালি সেজেছে নতুন রূপে,
এসো হে বৈশাখ, নতুন সাজে।
বছরের পর নতুন বছর আগত,
পহেলা বৈশাখ!
তোমাকে জানাই স্বাগত।


















