১যুগ পর উমর আকমল আর কামরান আকমলের জুটি ভাঙলেন জাস্টিন মস্কা আর অ্যান্টনি মস্কা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
১ যুগ বা ১২ বছর আর ৩ হাজার ৩২১ ম্যাচ পর দুই ভাইয়ের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলো। উমর আকমল আর কামরান আকমলের ২০১৪ টি–টুয়েন্টি বিশ্বকাপে দুই ভাই মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৬ রান করেছিলেন। সেই জুটিকে টপকে যেতে পারছিলেন না কেউই। মিরপুরে ম্যাচটা তারা জিতেছিল ১৬ রানে।
এর প্রায় এক যুগ পর আজ টি–টুয়েন্টিতে দুই ভাইয়ের সর্বোচ্চ রানের জুটি ভেঙেছেন ইতালির হয়ে খেলতে নামা জাস্টিন মস্কা আর অ্যান্টনি মস্কা। ইতালি আজ নেপালের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে। টি–টুয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়। সেখানে উদ্বোধনী জুটিতে ১৩৪ রান করেছেন দুই ভাই জাস্টিন ও অ্যান্টনি।
একই দিনে আরও কিছু রেকর্ডও হয়েছে দুজনের। টি–টুয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্যদেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এখন তাঁদের—ওমানের আকিব ইলিয়াস–জাতিন্দর সিং ২০২১ বিশ্বকাপে ১৩১ আর স্কটল্যান্ডের মাইকেল জোন্স ও জর্জ মানসি কালই করেছিলেন ১২৬।সূত্র: প্রথম আলো


















