Logo

ক্যাম্পাস    >>   তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে এগিয়ে যাচ্ছে ‘সেলফি ক্লাব’

তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে এগিয়ে যাচ্ছে ‘সেলফি ক্লাব’

তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে এগিয়ে যাচ্ছে ‘সেলফি ক্লাব’

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এই বাস্তবতাকে ইতিবাচক ও ফলপ্রসূভাবে কাজে লাগিয়ে তরুণদের সৃজনশীলতা, সামাজিক যোগাযোগ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশি মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘সেলফি ক্লাব’।
সেলফি ক্লাব তরুণদের জন্য একটি উন্মুক্ত ও নিরাপদ ডিজিটাল পরিসর তৈরি করেছে, যেখানে তারা ফটোগ্রাফি, ভিডিও কনটেন্ট নির্মাণ, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন কমিউনিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এই প্ল্যাটফর্মের লক্ষ্য কেবল ছবি তোলা বা কনটেন্ট শেয়ারে সীমাবদ্ধ নয়; বরং ডিজিটাল সৃজনশীলতাকে বাস্তব আয়ের উৎসে পরিণত করার কার্যকর পথ তৈরি করা।
সেলফি ক্লাবের প্রতিষ্ঠাতা সুজন আহমদ বলেন, “সেলফি ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি উপার্জনের সুযোগও পাবে। আমরা চাই তরুণরা আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

সুজন আহমেদ

প্রতিষ্ঠার পর থেকেই সেলফি ক্লাবের কার্যক্রমে তরুণদের আগ্রহ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নতুন নতুন সদস্য এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষাভাষীর তরুণ-তরুণীরা নিয়মিত অংশগ্রহণ করছেন, যা সেলফি ক্লাবকে একটি বহুজাতিক ডিজিটাল কমিউনিটিতে রূপ দিয়েছে।
সম্প্রতি সেলফি ক্লাব কনটেন্ট নির্মাতাদের জন্য চালু করেছে কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় ব্যবহারকারীরা নিজেদের অ্যাফিলিয়েট লিংক শেয়ারের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। ডিজিটাল কনটেন্টকে পেশাগতভাবে গ্রহণ করতে আগ্রহী তরুণদের জন্য এই উদ্যোগকে একটি বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।
সেলফি ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম তরুণদের নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও ইতিবাচক ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে সেলফি ক্লাবের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।