Logo

রাজনীতি    >>   আওয়ামী লীগ নেত্রী নিলুফার জোয়ার্দারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

আওয়ামী লীগ নেত্রী নিলুফার জোয়ার্দারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

আওয়ামী লীগ নেত্রী নিলুফার জোয়ার্দারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিশিষ্ট নেত্রী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচির সহধর্মিণী নিলুফার জোয়ার্দার (৬০) নিউইয়র্কের পেজ প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুলাই ২০২৫, শুক্রবার সকাল ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে আসে।

নিলুফার জোয়ার্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সহযোগী ও অঙ্গসংগঠনসমূহ, এবং প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠন।

তাঁর আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শোক জানানোদের মধ্যে রয়েছেন—
বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার নেতা ক্যাপ্টেন আবু বক্কার,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম,
সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন,
মানবাধিকার নেতা রমেশ নাথ,
উপদেষ্টা জয়নাল আবেদীন,
সাংবাদিক ও সাবেক প্রেস মিনিস্টার এ জি এম সাজ্জাদ হোসেন এবং শাবান মাহমুদ,
আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,
যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী আইরিন পারভীন,
দপ্তর সম্পাদক ও লেখক মোহাম্মদ আলী সিদ্দিকী,
আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,
শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,
প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী,
বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, ইসমাইল খান আনসারী, খুরশিদ আনোয়ার বাবলু, সাঈদুর রহমান সাঈদ,
মানবাধিকার কর্মী এম শাহজাহান বাবলু, জালাল উদ্দিন জলিল, গিয়াসউদ্দীন, টি. মোল্লা,
সাংবাদিক হেলাল মাহমুদ,
কবি এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, ওসমান গণি, সুবাস বডুয়া, বিশ্বজিৎ সাহা,
কবি শেলী ভৌমিক, সাংবাদিক আয়েশা আক্তার রুবি, আরিফুর রহমান আরিফ,
নারী নেত্রী রুমানা আক্তার,
মানবাধিকার নেতা কায়কোবাদ খান, আকতার হোসেন, আসাফ মাসুক, শাহাদত হোসেন,
ইকবাল হোসেন, কামাল হোসেন, হুমায়ুন আহমেদ চৌধুরী, জিল্লুল করিম, ফিরোজ মাহমুদ, ফিরোজ আহমেদ কল্লোল,
প্রকৌশলী মিজানুল হাসান, আবুল কাশেম ভূঁইয়া, শহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন মোল্লা,
সাংবাদিক সোহেল চৌধুরী, মানবাধিকার নেতা জুয়েল আহমেদ,
শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী,
মানবাধিকার কর্মী মিজানুর রহমান চৌধুরী, একে চৌধুরী প্রমুখ।

এছাড়াও শোক জানিয়েছেন—
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব,
সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুগ্ম সম্পাদক দুলাল বিল্লাহ ও আব্দুল ওয়াহাব তালুকদার,
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,
নেতা আশরাফ উদ্দিন, শরিফ কামরুল হীরা, সাদেকুল বদরুজ্জামান পান্না,
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার,
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ,
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,
আওয়ামী লীগ নেতা আতাউর রহমান তালুকদার, শারমিন তালুকদার, ছাত্রলীগ নেতা এম হাসান, হৃদয় মিয়া ও গণেশ কীর্তনিয়া,
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আবু বক্কার তুষার,
কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং প্রবাসী কমিউনিটির আরও বহু গুণীজন।

নিলুফার জোয়ার্দার একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর কর্মময় জীবন ও আত্মত্যাগ প্রবাসে আওয়ামী রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন