Logo

সাহিত্য সংস্কৃতি    >>   সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দে ভরা এবিপিসি’র পিকনিক লং আইল্যান্ডে সম্পন্ন

সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দে ভরা এবিপিসি’র পিকনিক লং আইল্যান্ডে সম্পন্ন

সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দে ভরা এবিপিসি’র পিকনিক লং আইল্যান্ডে সম্পন্ন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসি গত ৫ জুলাই শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের হেকসেয়ার স্টেট পার্কে আয়োজন করে এক প্রাণবন্ত বনভোজন। শতাধিক প্রবাসী, সাংবাদিক, পরিবার-পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনদের অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী আয়োজনে ছিল নাস্তা, খেলা-ধুলা, গান, র‌্যাফেল ড্র ও মজাদার খাবারের আয়োজন। রামদাস ঘরামির হাতে রান্না করা খাসির মাংস ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ক্লাবের সদস্যরা রান্না থেকে শুরু করে পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।

সকালের হালকা নাস্তা ও তরমুজ পরিবেশনের মধ্য দিয়ে দিন শুরু হয়। পরে ছোটদের দৌড়, নারীদের ও পুরুষদের বল নিক্ষেপসহ নানা প্রতিযোগিতা দিনব্যাপী চলে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফারুক এবং যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন এটর্নি মঈন চৌধুরী, নুরুল আজিম, ফাহাদ সোলায়মান, কাজী আশরাফ হোসেন নয়ন, দুলাল বেহেদু, হারুন ভ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং মোহাম্মদ আলী।

দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীত পরিবেশনা, যেখানে উপস্থিত অতিথিরাও গান গেয়ে অংশ নেন। র‌্যাফেল ড্র ছিল অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতিটি টিকিটের মূল্য ছিল ৫ ডলার। প্রচার সম্পাদক আনিসুর রহমানের পরিচালনায় এই পর্বটি ব্যাপক সাড়া পায়।বিকেলে মুড়ি, ভর্তা ও আমভর্তা পরিবেশন আনন্দে নতুন মাত্রা যোগ করে।

ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবলু আনসার, অনিক রাজ, অজিত ভৌমিক, রাজুব ভৌমিক, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, সৌমিকসহ অনেকে।

বিনোদনমূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ছিলেন ,কিশোর-কিশোরী দৌড়ে শাহ মেহরাজ, ওহি ইহান, আলিশা খান ,শিশু দৌড়ে জারিয়ান, উরিশা, শাহ মেহরাব

পুরুষদের বল নিক্ষেপে রাকিব, ইমন মারুয়ান, শাহ ফারুক ,নারীদের বল নিক্ষেপে শাহনাজ শিরিন, মুনিয়া আফরোজ, রাত্রী সাহা। সাংবাদিকতা পেশার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এবিপিসির এই আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে।