স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হলেন রোদেলা বুটিক্সের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা রাণী রায়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হলো “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫”। বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি উদ্যোগে গত শনিবার (২৮জুন) স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫, পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় টেলিভিশন জিটিভির এডিটর ইন চীফ ইকবাল করিম নিশান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টার বাংলা অ্যাওয়ার্ড এর সাধারণ সম্পাদক হযরত আলী হিরু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো জিটিভি।
দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মধ্যে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় রোদেলা বুটিক্সের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা রাণী রায়কে।
দীর্ঘদিন ধরে ফ্যাশন ডিজাইন ও হস্তশিল্পের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে উপস্থাপন করে চলেছেন তিনি। পাশাপাশি নারী কর্মসংস্থান সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর প্রতিষ্ঠিত ‘রোদেলা বুটিক্স’ এখন একজন উদীয়মান নারী উদ্যোক্তার অনুপ্রেরণার প্রতীক।
দেশের অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান প্রশংসনীয়। প্রিয়াঙ্কা রাণী রায় সেই পথিকৃৎদের একজন, যিনি নতুনদের পথ দেখাচ্ছেন। পুরস্কার গ্রহণের পর প্রিয়াঙ্কা রায় বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি দেশের প্রতিটি নারী উদ্যোক্তার সম্মান। সাহস, নিষ্ঠা আর পরিশ্রম থাকলে যেকোনো কিছুই সম্ভব।”
অনুষ্ঠান শেষে এক জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীতে অংশ নেন। এই আয়োজনটি শুধুমাত্র একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা,মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতির অনন্য মঞ্চ।



















