‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত শুক্রবার (২৭শে জুন ২০২৫) সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইড এলাকার একটি মিলনায়তনে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর নিয়মিত মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ধারাবাহিকতায় এই মাসিক আয়োজনে এবারও ছিল স্বরচিত কবিতা ও গদ্য পাঠ, সাহিত্যিক আলোচনা, আবৃত্তি এবং বই আলোচনা।
উপস্থিত সাহিত্যপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানের শেষপর্বে, পূর্বনির্ধারিত রীতির অংশ হিসেবে, পরবর্তী আসরের জন্য অংশগ্রহণকারীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়।













