কবিতা: জন্মদাত্রী- শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
জন্মদাত্রী
শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
আমি তোমার জন্মদাত্রী,নইতো
ঘরের পাপোশ
পায়ের ময়লা মুছে দেবে মনের
কালিমা রোষ
তোমার মায়ের পায়ের নীচে
তোমার নাকি স্বর্গ
নারীর জন্য দেশটা কেন হলো
তবে মর্গ?
ন'মাস পেটে ধারণ করেছি,দিয়েছি
বুকের স্তন্য
লায়েক হয়ে কেমন করে হলে
তুমি বন্য?
মানুষ তোমায় করতে পারিনি
এটাই আমার ব্যর্থতা
পুরুষ হয়েছো লালসাভরা,তোমার
মধ্যে দেখি বিকৃত যৌনতা!!



















