Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: বৈরী বাতাস- শাহীন ফেরদৌসী রুহী সুলতানা

কবিতা: বৈরী বাতাস- শাহীন ফেরদৌসী রুহী সুলতানা

কবিতা: বৈরী বাতাস- শাহীন ফেরদৌসী রুহী সুলতানা

বৈরী বাতাস

শাহীন ফেরদৌসী রুহী সুলতানা 

আমি যদি হতাম 
আকাশ পরী 
মেঘের সাথে ভাব করতাম 
বলতাম পায়ে ধরি 
বন্ধু তুমি নিয়ে চলো 
তোমার ভূবন বাড়ী 
ওই দেশেতে বাস করে"মা"
পরণে নীল শাড়ী। 
শুধাবো তাকে! 
এত তাড়া ছিল কিসের? 
যেতে গো আরেকটু ধীরে 
আমি তোমার"মা" হবো মা 
আসো যদি আবারও ফিরে। 

চারদিক থেকে অক্টোপাস আর 
হায়েনারা করে উৎসব, 
শুনতে কি পাও?বুঝতে পারো কি,
কোন আঁচ কোন অনুভব? 
অস্ত্র,অপমান,ফাঁসির দড়ি 
সব কিছু যেন তৈরী 
অপেক্ষা শুধু দিন,ক্ষণ,মাস 
বাতাস চলছে বৈরী।।