কবিতা: প্রজ্ঞা নিউজ- বিপুল চন্দ্র রায়
প্রজ্ঞা নিউজ
বিপুল চন্দ্র রায়
দেশ-বিদেশ থেকে খবর আসে নানান রঙে,
প্রজ্ঞা নিউজ সদা সত্যের সঙ্গে।
প্রজ্ঞা নিউজ নামের গভীরে জাগে যে দ্যুতি,
কলম সৈনিকের হাতে ফোটে সমাজহিতৈষী শ্রুতি।
মিথ্যার বেড়াজালে যখন সত্য হারায় দিশা,
প্রজ্ঞা নিউজ তখন হয়ে ওঠে আলোকবর্তিকা।
কলমের ডগায় ফোটে ধারালো যুক্তির শান,
সত্যের সন্ধানে প্রজ্ঞা ন্যায়ের মূর্ত প্রতীক মহান।
সমাজকে জাগাতে অকুতোভয় সৈনিক,
প্রজ্ঞা নিউজ, প্রজ্ঞা নিউজ, প্রজ্ঞা নিউজ!
কলম সৈনিকের বলিষ্ঠ হাতে প্রজ্ঞা নিউজ চলে,
সমাজচেতনার নতুন দিগন্তে নির্ভয়ে সত্য বলে।















