আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য, তাই পথচলাও হোক সংগ্রামের মধ্য দিয়েই: হুসনে আরা বেগম
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত রবিবার (২২জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুসনে আরা বেগম বলেন, “আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য। তাই পথচলাও হোক সেই সংগ্রামের মধ্য দিয়েই।”
তিনি আরো বলেন, “আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। অন্যায়ের বিরুদ্ধে, গায়ের জোর ও মৌলবাদী শাসনের পরিকল্পিত নীলনকশা ঠেকাতেই আমাদের সংগ্রাম। এসবের চেয়ে মৃত্যু ছিল শ্রেয়।”
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসু’র সাবেক জিএস, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ড. আবু বকর, সিনিয়র সাংবাদিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, সাবেক উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, ইকবাল হোসেন, জালাল উদ্দীন জলিল, কায়কোবাদ খান, আলী হোসেন গজনবী, একে চৌধুরী, আতাউল গনি আসাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম ও আবুল কাশেম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ আহ্বায়ক শেখ জামাল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, এডভোকেট তুষার, ফারুক, ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও শাহ মাহিন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তির দূত। ৭৬ বছরের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঐতিহ্যই আওয়ামী লীগের পরিচয়। বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।”
আলোচনার শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা, গণআন্দোলনের শহীদ, সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। ২৩ জুন রাত ১২টা ১ মিনিটে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর।


















