রিয়ালের হয়ে ইতিহাস গড়ে বিদায় নিচ্ছেন কার্লো আনচেলত্তি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষটা নিশ্চিত হয়েছিল আরও আগে। এবং এরই মধ্যে পরবর্তী গন্তব্য ব্রাজিলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবুও রিয়ালকে আনুষ্ঠানিকতাটুকু তো সম্পন্ন করতেই হতো। সেই আনুষ্ঠানিক ঘোষণাটাই আজ দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিশ্চিত করেছে আনচেলত্তির রিয়াল ছাড়ার বিষয়টি।
আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাই হবে রিয়ালের ডাগআউটে আনচেলত্তির শেষ ম্যাচ।নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই।
? #GraciasCarlo ? pic.twitter.com/NbxOnkybHX
— Real Madrid C.F. ???? (@realmadriden) May 23, 2025















