আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের সংস্কারের প্রশ্নে ঐকমত্য তৈরিতে জামায়াতে ইসলামীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলইডি হলে আজ রোববার বেলা ১১টা থেকে এই বৈঠক শুরু হয়। আজই প্রাথমিক আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ।
আলী রিয়াজের সভাপতিত্বে সকালে জামায়াতের প্রতিনিধি দল আলোচনা শুরু করেন। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের। এর আগে গত ২৬শে এপ্রিল কমিশনের সঙ্গে জামায়াত নেতারা আলোচনা করলেও তা শেষ হয়নি।
দলটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিল। তবে তারা সংসদের উচ্চ ও নিম্ন-উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবেও নীতিগতভাবে একমত হয়েছিল দলটি। এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন-এ প্রস্তাবের সঙ্গেও একমত জামায়াতে ইসলামী।।খবর বিবিসির।
রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০শে মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে


















