Logo

সাহিত্য সংস্কৃতি    >>   আমার মা: সবিতা দাস (বুলু)

আমার মা: সবিতা দাস (বুলু)

আমার মা: সবিতা দাস (বুলু)

           আমার মা !

-সবিতা দাস (বুলু)- নিউ ইয়র্ক,ইউএসএ

তুমি আকাশ, তুমি ধরা,
তুমি ছায়া মমতার !
তুমিই সকাল শিশির ভেজা,
তুমি শান্তির প্রতিকার !!

তুমিই চোখে স্বপ্ন বোনা,
তুমিই কণ্ঠে গান ‘মা’ !
তুমিই হৃদয় ছুঁয়ে থাকা
একটি পবিত্র নাম ওগো ‘মা’ !!

চোখের জলে কেটেছে রাত,
তবু সদা হাসি ছিল তোমার মুখে !
আমার সুখে, দুঃখ পেতেই
ছিলে তুমি মাগো সুখে !!

হাত ধরেছো শতবার তুমি, 
আমি পড়ে গেলে !
তোমার কোলে ব্যথাগুলো
চুপিচুপি গেলো মিলে !!

আজকে দিনে বলছি শুধু,
ভালোবাসি তোমায় ‘মা’ !
তুমি আছো বলেই এখনো
জীবনটা এতটা থমকে না !!