Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

নিউইয়র্কে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

নিউইয়র্কে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
গতকাল ২০ এপ্রিল ২০২৫ রবিবার নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হলো মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইনক্ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন অনুষ্ঠান। গত ২০ এপ্রিল ২০২৫ রবিবার বিকেল ৫টায় কুইন্সের গুলশান টেরেসে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক মজিবুর রহমানের তত্ত্বাবধানে এবং সভাপতি রামদাস ঘরামী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসী মাদারীপুরবাসীরা আনন্দঘন পরিবেশে মিলিত হন। অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনীতে ছিল মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় ,ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন ,শিশু-কিশোরদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন, বড়দের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত অনুষ্ঠান । 

এছাড়া পহেলা বৈশাখ উদযাপনে ছিল,নববর্ষের গান ও আবৃত্তি ,বৈশাখী পাঞ্জাবি ও শাড়িতে প্রবাসীদের অংশগ্রহণ ,ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকরা বলেন, ঈদ ও পহেলা বৈশাখ এই দুই বাঙালির প্রাণের উৎসবকে একত্র করে প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির চর্চা এবং ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে এই আয়োজন।

মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইনক্ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।